Responsive Advertisement

Top News

রোহিঙ্গাদের ফেরাতে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি ১১ দেশের

 


রোহিঙ্গাদের ফেরাতে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে পশ্চিমা বিশ্বের ১১ দেশ। মিয়ানমার থেকে রোহিঙ্গা অনুপ্রবেশের আট বছর পূর্তিতে অস্ট্রেলিয়া, ইতালি, যুক্তরাজ্য, কানাডা, নেদারল্যান্ডস, নরওয়ে, ডেনমার্ক, সুইডেন, ফ্রান্স, সুইজারল্যান্ড ও ফিনল্যান্ড যৌথ বিবৃতি দিয়েছে।

বিবৃতিতে তারা জানিয়েছে, মিয়ানমারের পরিস্থিতি অনুকূলে না আসায় রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের সময়সীমা নির্ধারণ সম্ভব নয়। তবে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সহায়তায় আন্তর্জাতিক সম্প্রদায় কাজ চালিয়ে যাবে।

এছাড়া মিয়ানমারের সেনাদের সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের নিন্দা জানিয়ে দেশগুলো বলেছে, প্রত্যাবাসনের সহায়ক পরিবেশ তৈরির উদ্যোগ দ্রুত নেওয়া জরুরি। রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তারা বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

Post a Comment

Previous Post Next Post