চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকায় ৬ মাসের অন্তঃসত্ত্বা নারী মাহাবুবা আক্তার (২৪) হত্যার মূল পরিকল্পনাকারী মো. আরিফ (৩৫)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।
![]() |
| photo: pib |
গ্রেপ্তার আরিফ কক্সবাজারের মহেশখালী উপজেলার কালামারছড়া এলাকার মৃত আছমল আলীর ছেলে। পুলিশ জানায়, গ্রেপ্তার এড়াতে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন এবং নাম পরিবর্তন করে পরিচয় গোপন করেছিলেন।
উল্লেখ্য, ২০২১ সালের ১৬ জুলাই চট্টগ্রামের ইপিজেড থানার নারকেল তলা এলাকায় একটি বাসায় মাহাবুবা আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে ভিকটিমের স্বামীকে এ ঘটনায় গ্রেপ্তার করা হলেও তদন্তে বেরিয়ে আসে যে, ভাড়াটে খুনি হিসেবে দেড় লাখ টাকার বিনিময়ে আরিফ হত্যাকাণ্ডে অংশ নিয়েছিলেন।
গ্রেপ্তার আরিফকে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Post a Comment